
সালাহ্ উদ্দিন, নাটোর: নাটোরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির মনোনীত প্রার্থী নাটোর জেলা এবি পার্টির যুগ্ম সচিব সহকারী অধ্যাপক মোকছেদুল মোমিন।
নাটোর–৪ ( বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার দিকে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোকছেদু মোমিন বলেন,দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি অবাধ সুষ্ঠু, সুন্দর,নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী—এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।
তিনি আরো বলেন, আমার স্বপ্ন— বড়াইগ্রাম – গুরুদাসপুরকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা।
মোমিন বলেন, একটি বিশেষ গোষ্ঠি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনসহ রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এবি পার্টির আহবায়ক শাহ আলম,জেলা কমিটির যুগ্ম আহবায়ক হাকিম শফিকুল ইসলাম,বড়াইগ্রাম উপজেলার এবি পার্টির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের এবি পার্টির নেতাকর্মী ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...