ঘুষ লেনদেন বন্ধ করে দেওয়া হবে – মোবারক হোসেন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসেন আখন্দ বলেছেন, এই নির্বাচনী এলাকা ঘুরে দেখেছি গ্রাম থেকে গ্রামে যাওয়াআসার কোন রাস্তা নেই।

আমি এই আসনে এমপি নির্বাচিত হলে। এই এলাকার সমস্ত রাস্তাঘাট আগে ঠিক করা হবে। ঘুষ, চাঁদাবাজি ও মাদক ব্যবসার স্থান হবে না। ঘুষ লেনদেন একেবারে বন্ধ করে দেওয়া হবে। দুর্নীতির মূল উৎপাটন করা হবে।আজকের গণমিছিলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করে সরাইলের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়।

আগামীদিনের সরাইলে দাঁড়িপাল্লা প্রতিকের সরাইল। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসেন আখন্দ এর পক্ষে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা মোবারক হোসেন বলেন, বিধ্বস্ত ও বঞ্চিত সরাইল- আশুগঞ্জকে রক্ষা করতে মানুষ আজ জেগে উঠেছে। সরাইলকে নতুন করে গড়ে তুলতে দাঁড়িপাল্লার বিকল্প নেই। এখন দাঁড়িপাল্লা প্রতিকের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আগামী নির্বাচনে জনগন দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করবেন। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা জামায়াত ইসলামী’র আমির মো. এনাম খান,এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম।

এড. মনিরুজ্জামান, আশুগঞ্জ উপজেলা আমীর শাহজাহান ভূইয়া, সরাইল উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ,
সরাইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাও.কুতুব উদ্দিন,তরিকুল ইসলাম তারেক, বরকতুল্লাহ মিন্টু, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, জাবেদ মুন্সি,গিয়াস উদ্দিন মাস্টার,ফখরুল আলম,এবাদুল হক মৃধা, ইসমাইল হোসেন,রহমত আলী, রুকন উদ্দীন,আব্দুল্লাহ খানসহ উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।