কমলগঞ্জে র‌্যাবের অভিযানে ২টি এয়ারগান ও ১১০টি গুলি উদ্ধার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি অভিযানে গতকাল শুক্রবার ( ১৯ ডিসেম্বর) রাত সোয়া ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র‌্যাবের ধারণা।

পরে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাানিয়েছে।