আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি অভিযানে গতকাল শুক্রবার ( ১৯ ডিসেম্বর) রাত সোয়া ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র্যাবের ধারণা।
পরে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাানিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত