কমলগঞ্জে নিসচার প্রতিষ্ঠা বার্ষিকিতে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মেলৈভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আব্দুস সালামের সভাপত্বিতে ও রাসেল হাসান বক্তের সঞ্চালনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ বিআরডিবি সভাপতি মোঃ ছরওয়ানা শোকরানা, ডাঃ এস কে নাহিদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ পরিচালক ইকবাল হোসেন, মোঃ আব্দুল করিম, হোসাইন আহমদ, আবু শাহিদ,আবু বক্কর, বকুল আহমদ, মোঃ রিয়াজ মিয়া, আব্দুল হাই, আব্দুস সালাম, তারেক পাটোয়ারী,সালেহ আহমদ, পিন্টু দেবনাথ, রাজন আহমদ, খান মোহাম্মদ হোসাইন,খলিল আহমেদ সহ সদস্যবৃন্দ শুভাকাঙ্খীরা।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, আনন্দ সমাবেশ,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান,শিক্ষার্থীদের নিয়ে “নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ইত্যাদি।