কমলগঞ্জের “ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” শিক্ষার্থীদের জন্য চড়ুই ভাতি’র 

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজন করল এক ভিন্ন আয়োজন। শিক্ষা জীবনের একবারে শেষ প্রান্তে এসে হাজির তারা। দিনগুলোকে স্মৃতির প্রেম বন্দী করে রাখার জন্য ‘স্কুল মাঠে’ আয়োজন করে চড়–ই ভাতির।

রান্না-বান্নার জন্য সকাল থেকেই কাজ করে যাচ্ছে তাসনিম জামান, মালিহা মতিউর মিশেল, এবং তাকে সহায়তা করছেন ফৌজিয়া আক্তার, সাদ আহমদ, আরাফাত ইসলাম, নিহা ও শিক্ষক প্রদীপ সহ আরও অনেকে।

কেউ পানি আনা, কেউ আবার কাটাকাটি, কেউ চুলা জ্বালানো, কেউ আবার হাঁড়ি-পাতিল পরিষ্কারের কাজে নেমে গেল। সূর্যটা যখন মাথার ওপরে তখন রান্না-বান্নার কাজ সমাপ্ত।

গতকাল রবিবার বিকেলে এক সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। খাবার পরে শুরু হয় হাঁড়িভাঙ্গা খেলা। তবে সবাই কে সবচেয়ে বেশি মজা এবং স্মৃতিকাতর করেছে ছোটবেলার সেই ফুলটোকা খেলা কোথাও কোথাও এটি বউরানী খেলা নামেও পরিচিত।

শিক্ষাক প্রদীপ দেবনাথ জানান, এমন আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একটা মিলন মেলায় পরিনত হয়। বাচ্চা বছর শেষে এমন আনন্দ দেখে ভালোই লাগে। পঞ্চম শ্রেণীর প্রায় ৬০জন শিক্ষার্থী স্কুল থেকে বিদায় নিবে, মূলত তাদের কারণেই আমাদের এই আয়োজন।

ক্যাম্পাসের ভিতরে কেক কেটে আনন্দ করা হয় পরে বিকাল বেলা পর্যন্ত স্কুল মাঠটি নাচে গানে ভড়ে উঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম জানান, সিলেটি ভাষায় বলে (টুফাটুফি) বা চড়ুইভাতি। খেলার দিন কুয়াশা আচ্ছাদিত সুন্দর সকাল ছিল।

নীল আকাশে মেঘের উড়াউড়ি ও ঝিলমিলে রোদ চারপাশে সোনা ছড়িয়ে ছিল। আমরা দিনটি উপভোগ করেছি। আমাদের এই অনুষ্টানে অনেক অভিভাবক, শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।