
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : চুরি,ডাকাতি,ছিনতাই, ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধকল্পে এবং মাদক, জুয়া,ইভটিজিংসহ নারী-শিশু নির্যাতন নির্মূল সংক্রান্তে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ৮ নং বিট এলাকায় আয়োজিত সভায় বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
শিবনারায়ণ শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার (তদন্ত) গোলাম মোস্তফা। নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আসহাবুজ্জামান শাওন, এসআই আল আছাদ, মোতাহের আলি, নারায়ণ রাজভর, মকবুল হোসেন,ছাবিদ আলি,হাতিম মিয়া,সালেহ আহমেদ,রামকৃষ্ণ চ্যাটার্জী প্রমূখ।
বক্তব্য রাখেন, হারুনুর রশীদ, রাধাকান্ত সিংহ, মাওলানা রুমান আহমেদ, মন্নান আহমেদ,জ্যোৎনা বেগম। এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান সভায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...