
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া):সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবুবকর সরকার বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে সমস্ত কার্যক্রম চালাতে হবে।
এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।কেউ নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্গন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার(৩০ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবুবকর সরকার এসব কথা বলেন। এসময় ইউএনও আরও বলেন।আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করছি। আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে ভোটাদের অগ্রাধিকার প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে। ভোটা’ররা ঠিক ভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়। এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।
এছাড়াও সভায় মামলা চিহ্নিত করণ ,সড়ক দুর্ঘটনা মাদকদ্রব্য সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ও যানজট নিরসন নিয়ে আলোচনা করা হয়। ইউএনও আবুবকর সরকার এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.
মোহাম্মদ নিজাম উদ্দিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। হাইওয়ে থানার( ওসি) মো. জাহাঙ্গীর আলম। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি প্রশাসক মো. মনির মিয়া, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, মো. আইয়ুব খান, মো. মমিন মিয়া।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাকবীর হোসেন। সাংবাদিক মো. শরিফ উদ্দিনসহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...