লালপুরে বিএনপির প্রার্থী পুতুলের নির্বাচনী প্রচারণায় মিছিল, সমাবেশ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুরের গোপালপুর পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নাটোর ১ , ( লালপুর – বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পতুলের নির্বাচনী প্রচারণায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৬ নভেম্বর) লালপুর, বিলমাড়ীয়া, দুড়দুড়ীয়া, আরবাব, ওয়ালিয়া, ঈশ্বরদী সহ ১০ ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপির নেতারা নেতৃত্ব দেন।

বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাবেশ শেষে লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে বিশাল মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।