চির বিদায় নিলেন সাংবাদিক শাহনেওয়াজ স্বপনের ‘মা’

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

সম্রাট হোসাইনঃ-পৃথিবী’র মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন সাংবাদিক শাহনেওয়াজ স্বপনের ‘মা’ মোছা.আখলিমা খাতুন(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমার ০৬ মেয়ে এবং ০২ ছেলে সন্তান।

এর মধ্যে বড় এবং মেঝো মেয়ে কিছুদিন আগে মারা গেছেন। স্বামী ইহার নবী অনেক বছর আগেই মারা গেছেন। এ ছাড়াও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী মরহুমা আখলিমা খাতুন অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে,মরহুমা আখলিমা খাতুন দীর্ঘদিন যাবৎ বক্ষব্যাধী রোগে ভূগছিলেন। কয়েকদিন আগে তিনি সেজো মেয়ের বাড়ী শার্শা উপজেলার নাভারনস্থ বাজার এলাকার বসত ভিটায় গিয়েছিলেন।

শনিবার(১৫ নভেম্বর) মৃত্যু’র কয়েক ঘন্টা পূর্বে তিনি অসুস্থ বোধ করলে,তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলাকালে ঐ দিন রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

মরহুমের গ্রামের বাড়ী বেনাপোল পৌর সভার ১নং ওয়ার্ডের সাদীপুরে বিবিরভূ্ই জান্নাতুলবাকি জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা ফরহাদ কবির।জানাযা শেষে বিবির ভূঁই কবরস্থানের পূর্ব পাশের পারিবারিক কবর স্থানে তার স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাযায় অংশ নেন-মরহুমার ভাষুর বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী জুলফিকার আলী,বড় ছেলে শাহাজান মল্লিক,ছোট ছেলে শাহনেওয়াজ স্বপন, মেয়ে এবং মেয়ে জামাই শেখ কাজিম উদ্দিন(প্রতিনিধি,দৈনিক স্পন্দন),মো.ইব্রাহীম সহ অন্যান্য জামাইগণ সহ শতাধিক গ্রামবাসী।

এ ছাড়াও অংশ নেন,”শার্শা উপজেলা সাংবাদিক ঐত্য পরিষদ” এর মো. আজিজুল হক- সভাপতি, সময় টেলিভিশন,
মো. জি এম আশরাফ সহঃ সভাপতি- দৈনিক যায়যায়দিন,
মো. আইয়ুব হোসেন পক্ষী সাধারন সম্পাদক- আনন্দ টেলিভিশন,মো. ওসমান গণি সহঃ সাধারন সম্পাদক- দৈনিক জনতা,আসাদুজ্জামান রিপন সহঃ সাধারন সম্পাদক- দৈনিক লাখোকন্ঠমো. রাশেদুজ্জামান রাসেল সহঃ সাধারন সম্পাদক- দৈনিক আমার সময়,মো. জাহিদ হাসান সহঃ সাধারন সম্পাদক- দৈনিক বিজনেস বাংলাদেশ,মো. তামিম হোসেন সবুজ সহঃ সাংগঠনিক সম্পাদক-চ্যানেল এস/ দৈনিক অনির্বাণ,মো. জাকির হোসেন সহঃ অর্থ সম্পাদক- দৈনিক কাগজ,মো. শাহনেওয়াজ স্বপন দপ্তর সম্পাদক- গ্রামের সংবাদ,মো. আকাশ হোসেন সাগর সহঃ প্রচার সম্পাদক- দৈনিক খোলা কাগজ,মো. ইকরামুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- দৈনিক প্রজন্ম একাত্তর,মো.মেহেদি হাসান মোল্লা সহঃ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- গড়বো বাংলাদেশ,মো. সাহিদুল ইসলাম শাহীন কার্যকরী সদস্য-সময়ের আবর্তন/বিডিসমাচার২৪.কম,মো. জমির হোসেন সাধারণ সদস্য- দৈনিক ঢাকার ডাক,সম্রাট হুসাইন সাধারণ সদস্য- দৈনিক বাংলাদেশ বার্তা।