
হাসান মিয়া, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক এলাকার ও গৌড়দ্বার বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার শেষ বিকেলের দিকে এ দন্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।
আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুত রাখার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর বিভিন্ন ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করার পাশাপাশি বিক্রয় নিষিদ্ধ (ফিজিশিয়ান স্যাম্পল) ঔষধ সড়িয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক, প্রলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আদালতের নির্বাহী বিচারক সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...