
আল-আমিন মিয়া,নরসিংদী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-২ পলাশ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে গণসংযোগ করেছেন পলাশ উপজেলা ও ঘোড়াশাল শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল শহর ছাত্রদলের যৌথ উদ্যোগে পলাশ বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ বের হয়ে বিভিন্ন বাজারে আগত মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য।

জনগণ যদি ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানকে জয়যুক্ত করে দেশ পরিচালনার দ্বায়িত দেন তাহলে তাদের আমানতের খেয়ানত হবে না।
একজন সুদক্ষ ও সুশিক্ষিত মানুষ ড. আবদুল মঈন খানের হাত ধরে নরসিংদী-২ পলাশ আসনের সর্বস্তরের জনগণের জীবন মানোন্নয়ন করে একমাত্র মঈন খানই পলাশ উপজেলাকে ফুলে ফুলে সাজিয়ে সুসজ্জিত করতে পারবেন বলেও জানান বক্তারা। গণসংযোগে পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...