
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
মঙ্গলবার (২৫নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মেলা ও উৎসবের আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. আবুবকর সরকার। সভাপতির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন মাস্টার,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাকবীর হোসাইন, মো. শরিফুল।সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল রিপোর্টর্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। মো. কায়সার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, সরাইলে অনেক নারী উদ্যোক্তা আছেন, যারা মানসম্মত পণ্য তৈরি করলেও প্রচারের অভাবে কাঙ্ক্ষিত বিক্রি পান না।
এ মেলা তাদের পণ্যের প্রচার, বিক্রয় বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেলায় সন্দেশ পুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কেক, ভাপা পিঠা, পাটিসাপটা, চয়া পিঠা, ভাপা পিটা, তেলের পিঠাসহ প্রায় ২৫ প্রকারের পিঠা নিয়ে স্টল সাজান উদ্যোক্তারা।
পাশাপাশি ঘরোয়া আচার, হাতে তৈরি পোশাক ও বিভিন্ন হস্তশিল্পও প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। প্রদর্শনীতে পাঁচটি স্টল অংশগ্রহণ করেন। পরে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...