
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে ওইসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রতিটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট।
ঘোষিত কমিটির মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল।
শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এসএম সোহান।
আর ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল। তাই অনেকেই প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ করেন।
ওইসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...