
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ও দুইটি আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করে নাই। এর মধ্যে তিনটিতে প্রার্থী পরিবর্তনের জন্য স্থানীয় বিএনপির একটি অংশের নেতারা মশাল মিছিল সহ সমাবেশ করছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে রয়েছে বিভিন্ন আলোচনা ও গুঞ্জন কে হচ্ছে এ আসনের ধানের শীষের প্রার্থী। বিএনপির দলীয় প্রার্থী না জোটের প্রার্থী । তথ্য মতে জানা যায় বিএনপির জোটে গেলে এই আসন জোটের হবে বলে জানিয়েছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থীদের অনেকে জানিয়েছেন এখানে দলীয় প্রার্থী বা ধানের শীষ মার্কার প্রার্থী হতে হবে।
এই আসনে আবার বিএনপির একাধিক প্রার্থী ও রয়েছে।এমন অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে নির্বাচনে অংশ নেওয়া এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।অবশ্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হলে দলে বিরোধ থাকবে না বলে দাবি করেছেন বিএনপির সরাইল উপজেলা সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।
তিনি এই প্রতিনিধিকে বলেন, সরাইল তৃণমূলে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।বিএনপি বড় একটি রাজনৈতিক দল। বিএনপিতে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। যোগ্যদের সবাই মনোনয়ন দাবি করবে এটাই স্বাভাবিক। বিএনপি চূড়ান্ত মনোনয়ন প্রকাশের পর ধানের শীষ প্রতীক জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করা হবে। দলের মধ্যে কোথাও কোনো বিরোধ থাকবে না। তিনি বলেন, দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে সবাই তার জন্য কাজ করবে।
এদিকে, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এ আসনের জোটের প্রার্থী দাবি করে বলেন, জোটের বিষয়ে বিএনপি’র সাথে চলমান বিভিন্ন শরিক রাজনৈতিক দলের আলোচনা চলছে। আমাদের দলের সভাপতিসহ চারটি আসন কনফার্ম করা হয়েছে।
আমাদের দলের দাবি আরও আসন দেওয়ার সম্ভাবনা রয়েছে।জোটের মার্কা নিয়ে মাও. জুনায়েদ আল হাবিব বলেন, নির্বাচন কমিশনারের সাথে বিএনপির সহ জোট বদ্ধ প্রার্থীরা জোটের মার্কা আগের সিদ্ধান্ত রাখতে আলোচনা চলছে। তিনি বলেন,যদি নির্বাচন কমিশনার থেকে মার্কার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না আসে। বিএনপি সহ আমরা যারা জোটে আছি সিদ্ধান্ত নেব কোন আসনে। কোন মার্কা নিয়ে নির্বাচন করলে ভালো হবে।
সে সিদ্ধান্ত নেওয়া হবে।এবিষয়ে আমরা কোন সমস্যা দেখছি না। তিনি বলেন, উপজেলা সহ ওয়ার্ডর ওয়ার্ডে আমাদের নেতা কর্মীরা নির্বাচনী লিফলেট বিতরণ এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই আসনে আমিনী হুজুর জোটের প্রার্থী ছিলেন। তাই আমরা এ আসনের বিপুল সারা পাচ্ছি জনগণের।
ব্রাহ্মণবাড়িয়া-২আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে আগেভাগে প্রচার-প্রচারণায় নেমেছে জামায়াত। জেলা জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসান আখন্দ বলেন, মানুষের চিন্তাচেতনায় অনেক পরিবর্তন এসেছে। তরুণেরা পরিবর্তন চান।
আমরা এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২নির্বাচনী এলাকায় সর্ব জায়গায় উঠান বৈঠক এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এলাকার মানুষের এবং ভোটারদের অনেক ভালোবাসা পেয়েছি। নির্বাচনী এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কমিটি করা হয়েছে। তিনি বলেন, হাওর অঞ্চলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।আমরা যেখানেই যাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি।’
এবারের নির্বাচনি এলাকার সরাইলে-৯ আশুগঞ্জে ৮ ও বিজয়নগরের ২টি নিয়ে মোট ১৯টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৭৯৭। তবে ৩১ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে ভোটার সংখ্যা বাড়বে।
বর্তমানে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৯ জন, মহিলা ২ লাখ ৩১ হাজার ৭৫৬ জন ও হিজড়া ২ জন।সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ১৭৬। আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৯৪ জন। এছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯২৭।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...