
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসনে জামায়াতে ইসলাম প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
শুক্রবার (২৮নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
এডভোকেট আব্দুর রব বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। তাঁর দাবি, রাজনীতিতে তাদের মূল অবস্থান হলো ঐক্য গড়াা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া।
সবাইকে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন করতে চাই।’
স্থানীয় পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনেও এসব ক্ষেত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়নি।
দুই উপজেলায় রাস্তাা-ঘাটের দুরবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতির অব্যবহার ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা সবকিছুতেই নতুন করে উদ্যোগ নিলে পরিবর্তন আনা সম্ভব।
দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তিনি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ টেনে বলেন,সংখ্যালঘু-সংখ্যাগুরু সবাই মিলেই বাংলাদেশ এবং এ বন্ধনকে শক্ত রাখা জরুরী।
আসহাবুজ্জামান শাওনের সভাপত্বিতে আনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি মাসুক মিয়া,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ উপজেলা জামায়াতের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...