
হাসান মিয়া , নকলা: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত ধর্মঘটে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স আলেয়া খাতুন ও খায়রুল কবীর।
উপস্থিত ছিলেন নাসিং সুপারভাইজার রিনা বেগম, জুবাইদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স আমেনা খাতুন, মেরিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।
বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্রভাবে বহাল রাখা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকার মর্যাদা রক্ষার ওপর জোর দেন। একই সঙ্গে ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...