
হাসান মিয়া, নকলা (শেরপুর): জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গণপদ্দী বাজারস্থ খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাঠে এ কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে উন্নত মানের পুষ্টিকর খাবার সরবরাহ করাসহ শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড। অনুষ্ঠান ও পুষ্টিকর খাবার সরবরাহের ব্যবস্থাপনায় ছিলেন নূর এগ্রো ফার্মের স্বত্ত¡াধিকারী এবং জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর সফল আত্মকর্মী পদকপ্রাপ্ত মো. নূরে আলম সিদ্দিক রুবেল।
খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্জ মালেকুজ্জামান (দ্বারা হাজী)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এ বি এম আব্দুর রউফ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় নূর এগ্রো ফার্মের স্বত্ত¡াধিকারী জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত আত্মকর্মী মো. নূরে আলম সিদ্দিক রুবেল, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আশ্রাফ আলীসহ স্থানীয় খামারীবৃন্দ, কৃষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও খাবার পরিবেশনের পরে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের সৌজন্যে প্রদেয় টি-শার্ট, খাতা ও কলম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এধরনের আয়োজন করায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড ও নূর এগ্রো ফার্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সুশীলজন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...