
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে এবার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) থেকে মনোনয়ন দৌড়ে আলোচনায় এসেছেন রোটারি নেতা ও মানবাধিকার সংগঠক রোটারিয়ান আশিকুল আলম। যিনি করোনাকালীন সময়ে জনসেবায় নিবেদিত থাকার কারণে শহরে পরিচিত হয়েছিলেন ‘স্প্রে আশিক’ নামে।
রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়ার মিড-টাউনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল আলম পেশাগত কাজের বাইরে দীর্ঘদিন ধরে সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমে যুক্ত।
মুন্সেফরপাড়া এলাকার বাসিন্দা আশিকুল আলমের বাবা মরহুম হাবিব আলম। তিনি বিবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।
গত ১৩ নভেম্বর তিনি এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং একই দিনে অনলাইনে জমাও দেন। মনোনয়ন গ্রহণের সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রধান সমন্বয়ক কবির আলম মাসুম, বিজয়নগর প্রধান সমন্বয়ক আমিন চৌধুরী। এছাড়াও এনসিপির নেতা মো. বেনিয়ামিন ভূইয়া, সাহিল, আজিজ বিল্লাহ, আলমগীর হোসেন ও আতিকুর রহমান (আপেল) উপস্থিত ছিলেন।
২০২০ সালের শুরুর দিকে মহামারির আতঙ্ক যখন চরমে, তখনই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায়, অফিস এলাকায়, পাড়া-মহল্লায় জীবাণুনাশক স্প্রে করতে দেখা যেত যে মানুষটিকে—তিনি আশিকুল আলম।
নিজস্ব মেশিনে প্রতিদিন প্রায় ১৮ লিটার জীবাণুনাশক নিয়ে শহরের অলিগলি জীবাণুমুক্ত করতেন। তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পায় এবং জনমনে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় তার নতুন পরিচিতি—‘স্প্রে আশিক’।
মনোনয়ন গ্রহণের পর আশিকুল আলম বলেন, করোনা সময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে দুর্নীতিমুক্ত মানবিক ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যেই নির্বাচনে আসছি। তাছাড়া আমি বিভিন্ন উন্নত দেশ-বিদেশ ভ্রমণ করেছি। সেসব দেশ পরিচালনা দেখেছি। তাই এই অভিজ্ঞতার আলোকে ব্রাহ্মণবাড়িয়াকে একটি উন্নত জেলায় রূপান্তর করতে চাই। তাই ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...