
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (১৭নভেম্বর) তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হল রুমে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষক রুনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর।
তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী (রিপন)।
উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, মো: সালাহ উদ্দিন, মো. সালমান আলী, আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ, মোঃ মোনায়েম খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা উপকরণ, ছাত্রীবৃত্তি ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলবে বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ, মোঃ মুসাহিদ আলী, মোহাম্মদ আইয়ুব আলী, মোঃ ফরিদ মিয়া মোরশেদা খানম, পারভিন সুলতানা, বিদ্যামনি শর্মা, বজন্তী রানী দেবী, ভারতি রানী দেবী, আলতাব আলী, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত (বুলবুল), ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, আনোয়ার ফারুক চৌধুরী, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, নুরুল চৌধুরী, লালন চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, লিটন দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি গ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...