
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় ২৮ তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রায় চার শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৫০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া প্রায় ১০০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলি আহমদ খান।
মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনয়র মেডিকেল অফিসার ডা: ইমরান আলম, ডা: আব্দুল মান্নান, ডা: মো. মোজাহের হুসেন, নূরুল মোহাইমিন মিল্টন, আব্দুল আউয়াল ইকবাল,,আব্দুল হান্নান,, হিফজুর রহমান, সোলেমান আহমেদ, মর্তুজ আলী, কামরান আহমদ, জুয়েল আহমেদ, জুনেদ আহমদ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...