
আল-আমিন মিয়া, নরসিংদী: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মিছিলটি ঘোড়াশাল বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল সাদ্দাম বাজার এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন।
পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচিটি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসাইন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ গণহত্যা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এ ঘটনার নেপথ্যে থাকা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার না হওয়ায় জাতি আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদসহ হাসিনা সরকার গত ১৭ বছরে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
সেই সঙ্গে ইসলামপ্রিয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ সময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে বলে জানান জামায়াত নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...