নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
প্রতিকী ছবি

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—স্থানীয় মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৫ অক্টোবর ২০২৫) দুপুরে শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা পুকুরে ঝাঁপ দেয়। এক পর্যায়ে দুজনেই পানিতে ডুবে যায়।

কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনও অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”