
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড গড়ার মহান দায়িত্ব পালন করে থাকেন শিক্ষকরা। মেধা বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষাসহ জীবনকে সুন্দরভাবে গড়ার তোলার পথ বাতলে দেন তারা। তাই শিক্ষকদের মানুষ গড়ার কারিগরও বলা হয়। আজকের দিনটি সেই শিক্ষকদের জন্য।
আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণে দিনটি পালন করা হয়ে থাকে।”শিক্ষকতা পেশা” মিলিত প্রচেষ্টার দীপ্তি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষক দিবস – ২০২৫ পালিত করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অংশ গ্রহণ করেন।
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন। আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা,সরাইল প্রাথমিক শিক্ষা অফিসার মো.নৌসাদ আহমেদ,একাডেমিক সুপারভাইজার (শিক্ষা)ইতি বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবা ভট্টাচার্য, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিক উদ্দিন, সরাইল প্রেসক্লাবের আব্দুল করিম, মো. মশিউর রহমান, গাজী মোহাম্মদ মাজিদ মাস্টারসহ অনেকে। সরাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহী মসজিদের ইমাম মাও. আমান উল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...