
লালপুরের দুয়ারিয়াতে পাখি শিকার করতে নিষেধ করায় ১ যুবককে গুলি করেছে শিকারিরা। সুত্রে জানা যায়, রোববার ( ৫ ) আক্টোবর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী (৩৫) ওই গ্রামের আনসার কাজীর ছেলে।
ভবানীপুর গ্রামের মৃত আ. আলীমের ছেলে জাহিদ (২৫), আ: জলিলের ছেলে সামাউন (৩০) ও একরাম আলীর ছেলে আশরাফুল (৩২), কলসনগর ( কাজীপাড়া) রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিল।
এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করে।
আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে, স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি ১০০ সিসির মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে আসে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...