
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছা’র সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে দুর্যোগ প্রশমন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা, কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...