
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক-কর্মচারীরা “রাস্তায় রক্তাক্ত করে শিক্ষক পেটানো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ, সহকারী অধ্যাপক শুক্লা রানী দেব, সহকারী অধ্যাপক মোছা : খোরশেদা আক্তার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম , সিনিয়র প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মমতাজ বেগম, প্রভাষক নকুল কুমার সাহা, প্রধান অফিস সহকারী বিজয় সূত্রধর,অফিস সহকারি সুমিতা রানী সরকার,আফরিনা রহমান।
বক্তারা বলেন, “গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হাতে শিক্ষকদের ওপর অমানবিক নির্যাতন শিক্ষাব্যবস্থার জন্য কলঙ্কজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।”
তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
এসময় কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী পূর্ণিমা সূত্রধর বলেন, “রাস্তায় শিক্ষকদের রক্তাক্ত করা রাষ্ট্রের জন্য লজ্জাজনক ও মানবতাবিরোধী কাজ।”
বক্তারা উপদেষ্টাদের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করে বলেন, “উপদেষ্টাদের অবহেলার কারণেই শিক্ষকদের ওপর এমন হামলার ঘটনা ঘটেছে।”তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের ন্যায্য দাবি মনে নেওয়া ও শিক্ষকদের উপর হামলার বিচার দাবি করেন।
নবীনগর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দেন— তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...