
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শান্তিনগর গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ্ আইন, ১৯৯৫ এর ৬ ঙ ধারা এর লঙ্ঘনের কারণে একই আইনের ১৫(১) ধারায় তিনটি রাইস মিল কে ৫০- হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে সরাইল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় অবস্থিত ফারদিন অটো রাইস মিল, মালিক মো: ফারুক মিয়াকে-৫০ হাজার, মেসার্স মাস্টার এ্যাগ্রু ফুড, মালিক মো: আবু হানিফকে- ৫০ হাজার ও মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিল, মালিক হাজী রমজান আলীকে -৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, সরাইল উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...