
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় রাস্তার পাশে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। বুধবার বিকেলের দিকে রাগামারা–রামপুর বাজার সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, অপরিণত বয়সের ওই শিশুটি পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘটনাটি অবৈধ গর্ভপাতের ফল হতে পারে। নবজাতকটি মায়ের গর্ভে পাঁচ থেকে ছয় মাস বয়সে ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সাখুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশীদ এম এ বলেন, “রাস্তার পাশে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা বলা যাচ্ছে না।
মনে হচ্ছে এটি অবৈধ গর্ভপাতের ঘটনা। শিশুটিকে দেখে বোঝা যায়, গর্ভে প্রায় পাঁচ–ছয় মাস ছিল। কান, চুল, হাত-পা সবই তৈরি হয়েছে। আমরা বিষয়টি থানায় জানিয়েছি।”
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কে বা কারা শিশুর মরদেহ ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...