
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী(বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন যশোর জেলার শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল আলম বাবু। শার্শাবাসী’র জনমানুষের নেতা,এ অঞ্চলে বিএনপি’র একজন দক্ষ সংগঠক আশরাফুল আলম বাবু তার শুভেচ্ছা বক্তব্যে বিএনপি’র সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন-
“বাংলার অবিসংবাদিত নেতা,’৭১’র স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী আওয়ামী “বাকশাল” কায়েমের দুঃশাসন, দুর্বিসহ অত্যাচার,নির্যাতন,নিপিড়ণ এবং ক্ষুধাভুক্ত বাংলার প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিতকল্পে দেশে আওয়ামী একনায়কতন্ত্র শাসকের অবসান ঘটানো এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) গঠন করেন। তবে,এর আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন।
তিনি আরও বলেন-“পাকিস্তানের রাষ্ট্রকাঠামোর মধ্যে ২৫ বছর ধরে এই অঞ্চলের নাগরিকরা গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য লড়াই করেছেন। নিয়মতান্ত্রিক এ লড়াইয়ের বিজয় ১৯৭০ সালের নির্বাচনের পথ অর্জনের চেষ্টা হয়েছিল। কিন্তু পাক সমরজান্তাদের হঠকারিতা আমাদেরকে ঠেলে দিয়েছিল যুদ্ধের পথে।
প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সহয়তা নিয়ে সেই যুদ্ধে জিততে হয়েছিল বলে স্বাধীনতার পর আমাদের অর্থনীতি ও সাংস্কৃতির ওপর ভারত আধিপত্যের থাবা বসায়।
১৯৭১-এ তিনি এক ঘোর দুঃসময়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিস্ময় সৃষ্টি করেছিলেন। প্রয়োজনের মুহূর্তে কি করতে হবে, জীবনবাজী রেখে সে সিদ্ধান্ত দ্রুত নেয়ার এক সহজাত ক্ষমতা তাঁকে নেতৃত্বের আসনের দিকে সব সময় ঠেলে দিয়েছে। তাই ১৯৭৫-এর নভেম্বরের উন্মাতাল রাজপথে অভিষেক ঘটে তাঁর।
সিপাহী-জনতার বিপ্লবের অনুপ্রেরণায় আচমকা তার কাধে অর্পিত হয় এক বিশৃঙ্খল দেশের শাসনভার। তখন সামরিক বাহিনীতে শৃঙ্খল ছিল না। উস্কানি ও চক্রান্তে জর্জরিত সশস্ত্র বাহিনীকে তিনি কঠোর পদক্ষেপে সুশৃঙ্খল করলেন। দেশে রাজনীতি ছিল না, রাজনৈতিক দলের পুনরুজ্জীবন ঘটালেন। রাজনীতিকদের জারি করা সামরিক শাসন তুলে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন।
বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শন উদ্ভাবন করে তিনি জাতিকে উপহার দিলেন পরিচয় ও আদর্শের পতাকা। সময়ের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন নতুন রাজনৈতিক দল “বিএনপি”। ঢাকার রমনা বটমূলের খোলা চত্ত্বরে ১ সেপ্টেম্বর ১৯৭৮ ‘বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) নামে এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়া। বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ সংশোধনীর মাধমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে যে শূন্যতার সৃষ্টি করা হয় তা পুরনে ইতিহাসের দাবী, দেশবাসীর আকাংখায় বিএনপি’র অভ্যুদয় ঘটে”।
“কিন্তু দুঃখের বিষয় একদল দুঃস্কৃতিকারী,বিপথগামী কিছু সেনা সদস্যের বুলেটের আঘাতে ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে হত্যা করা হয়। মর্মান্তিক এই ঘটনায় সারা দেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছিল। চরমভাবে ক্ষতিগ্রস্থ হয় দেশ এবং জাতি।শহীদ জিয়ার এমন মৃত্যু দেশের মানুষ মেনে নিতে পারেনি,লাখ লাখ মানুষ জমায়েত হয়েছিল মরহুম জিয়ার জানাযায়। আমি শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে স্বামীহারা,পিতাহারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করি”।
“এরপর দেশে অনেক ইতিহাস ঘটে গেছে। অনেক আন্দোলণ-সংগ্রামের মধ্য দিয়ে ‘৯০ এর গণআন্দোলণে “এরশাদ” পতনের পর নির্বাচনের মাধ্যমে তিন তিনবার রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় আসেন আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২০০৮সালের পাতানো নির্বাচনে ফখরুল-মঈনুলের সহযোগীতায় রাষ্ট্র ক্ষমতায় আসে জুলাই-আগষ্ট/২০২৪ এর গণঅভ্যুত্থানে তাড়িত ফ্যাসিস্ট হাসিনা সরকার। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের বিএনপি’র অনেক নেতা-কর্মী জেল-জুলুম,গুণ-খুন,হামলা-মামলার স্বীকার হন। হাসিনা আজ দেশ ছেড়ে ভারতে গিয়ে পালিয়েছে”।
“এখন সময় এসেছে পরিবর্তনের,নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপি’র একমাত্র কাজ। বেগম জিয়ার শারিরীক অবস্থা বিবেচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব গ্রহণ করেছেন আমাদের সকলের প্রিয় মুখ জনাব তারেক রহমান। তিনি দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে ৩১ দফা ঘোষণা করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে চাই। জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ণে আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’কে জয়ী করতে সকল নেতা-কর্মী কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান রাজপথের এই লড়াকু সৈনিক, শার্শা মানুষের প্রিয়মূখ,বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল আলম বাবু”।
৪৭’ আগামীদিনে বিএনপি’র জন্য সুখকর বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করে শার্শা মানুষের প্রতি সাংগঠনিক শুভেচ্ছা জানান এই নেতা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...