
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): পুলিশের গতানুগতিক ধারার বাইরে এসে একজন দক্ষ শিক্ষকের মতো হাইস্কুলে ক্লাস নিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী । এ সময় অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের পাঠদানে প্রাথমিক ধারণা দেন তিনি।
ছাত্র ছাত্রীরাও তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দেখে মনে হচ্ছিল তিনি পেশায় একজন শিক্ষক।সোমবার ( ১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে এসে ক্লাস নেন ওসি মোরশেদুল আলম চৌধুরী । এ সময় তিনি স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক ও মূল্যবোধ সম্পর্কেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ওসি, বাল্যবিয়ে, ইভটিজিং বিষয়ে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন।এছাড়াও স্কুলে আসা-যাওয়ার সময় কোনো ইভটিজিংয়ের শিকার হতে হয় কিনা সে বিষয়ে ছাত্রীদের কাছে জানতে চান ওসি।
পাশাপাশি সামাজিক ও পারিবারিক যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে কলম খাতা জ্যামিতি বক্স প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...