
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো.নুরউদ্দিন মাতুব্বর ওরফে নুরু মাতুব্বর। তিনি গট্টি ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আ’লীগের সময়কালে স্থানীয়ভাবে তিনি আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি একটি পক্ষের। বিভিন্ন সংবাদমাধ্যমেও আ’লীগ নেতা হিসেবে সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে। তবে নুরু মাতুব্বরের দাবি,তিনি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। কখনো আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন না।
এ সংক্রান্ত বিষয় খোলাসা করতে বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি মোড়ে সংবাদ সম্মেলন করেন নুরু মাতুব্বর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটি ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর আওয়ামীলীগের চাপ অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আওয়ামীলীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি।
আমাকে চাপে ফেলে তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে।আমি কখনও আওয়ামীলীগের হইনি। বিএনপি’র সাবেক মহাসচিব মরহুর কে. এম. ওবায়দুর রহমানের একজন বিশ্বাস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।
তিনি দাবি করে আরো বলেন,একটি মহল আমাকে আওয়ামীলীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই।
নুরু মাতুব্বর বলেন,আমার আওয়ামীলীগের কোনো কমিটিতে নাম নেই,আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ এ সংবাদ সম্মেলন থেকে তা আমি প্রত্যাহার করলাম।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান,পাজ্ঞু মাতুব্বর সহ কয়েক শত নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক