
বরিশাল গোল্ডেন আবাসিক হোটেলে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমিকসহ আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ফলপট্টি এলাকার ওই হোটেলের ৫ম তলার ২০ নম্বর কক্ষে।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার চর সন্তোষপুর গ্রামের প্রবাসী বেল্লাল হোসেন অপুর স্ত্রী কেয়া আক্তার ডলি (এক সন্তানের জননী) তার প্রেমিক মামুন চৌকিদারের (সোনাপুর গ্রামের বাসিন্দা ও মুলাদীর ফ্রেন্ডশিপ চক্ষু হাসপাতালের ব্যবসায়ী) সঙ্গে ওই হোটেলে অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী স্বামী বিদেশে থাকাকালীন সময়ে ডলি একাধিকবার পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে বহুবার ক্ষমা করলেও স্বভাব পরিবর্তন না হওয়ায় স্বামীর সন্দেহ আরও ঘনীভূত হয়।
বৃহস্পতিবার সকালে স্বামী বিদেশ থেকে তার মামাতো ভাই শুভকে ডলির পিছু নিতে বলেন। শুভ তাকে অনুসরণ করে বরিশালে গিয়ে হোটেলে প্রবেশের বিষয়টি ধরতে সক্ষম হন এবং ভিডিও ধারণ করেন।
স্থানীয় সূত্রে অভিযোগ, এ সময় সমঝোতার মাধ্যমে হোটেল কক্ষ থেকে নগদ ৭২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও হাতঘড়ি নিয়ে ঘটনাটি গোপন করার চেষ্টা করা হয়। তবে ভিডিও ফুটেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
প্রবাসীর পরিবার জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ডলির অনৈতিক কর্মকাণ্ডে ভুগছিলেন। এমনকি একাধিকবার গ্রামবাসীর হাতে আটকও হয়েছিল।
প্রবাসী স্বামী বেল্লাল হোসেন অপু গণমাধ্যমকে বলেন, “স্ত্রীকে নিয়ে আর সংসার করার মতো মানসিক প্রস্তুতি আমার নেই। গ্রামের সবাই জানে তার চরিত্র কেমন।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...