
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাইকগাছা জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনে মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামী খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সুপার মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাইকগাছা উপজেলা আমীর মুফতি মাওলানা আহম্মদ আলী সরদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...