
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গনদাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমানের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুর হোসাইন।
আয়োজিত এ বিক্ষোভ মিছিল লোহাগাড়া গ্রেন্ড মাশাবি চত্বরে একত্রিত হয়ে গণমিছিলে, নেতাকর্মীদের স্লোগানে বেষ্ট চৌধুরী প্লাজা মাঠ প্রাঙ্গনে শেষ হয়৷
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের অধিকার। তাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন যারা বুঝেনা তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেনা। পিআর পদ্ধতিতে নির্বাচন মানে জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন করা৷ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া এ দেশের রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয়।
সমাবেশে বক্তারা গণদাবির মধ্যে অবাধ নির্বাচন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটানোর আহ্বান জানান।
আয়োজিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সভাপতি মাস্টার আবদুস সালাম, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সহ-সেক্রেটারি অধ্যাপক জালাল আহমেদ, চুনতি ইউনিয়ন জামায়াতে আমীর সলিম উল্যাহ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোহাম্মদ হাছান,চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা শমশুল ইসলাম হেলালী, লোহাগাড়া সদর ইউনিয়নের আমির মহি উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে আমীর মৌলানা জসিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ডাঃ সিদ্দিক আহমেদ, পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকম হামিদুল হক, পুটিবিলা ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবদুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মনির আহমদ,দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসিফ উল্যাহ আরমানসহ উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, যুব বিভাগের নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...