
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রাম এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৫৫)। তিনি ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের তালতলা গ্রামের নূর মেম্বারের বাড়ির বাসিন্দা আজির আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হামিদা খাতুন বাড়ির পাশের পাগাইরা নদীতে তার মেয়েকে সাথে নিয়ে গোসল করতে নামেন। এসময় বৃষ্টি শুরু হলে মেয়ে মাকে রেখে কাপড় তুলতে যায়। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। কাপড় তুলে ফিরে এসে তাকে না পাওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে।
পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ারসার্ভিস এর একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুই দিনে টানা ২৭ ঘণ্টা অভিযান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ বৃদ্ধার পরিবারের কথায় অভিযান স্থগিত করা হয়।
পরবর্তীতে শুক্রবার সকালে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রাম এলাকায় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে নিহতের স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
ডুবুরি ইউনিট জানায়, নদীর স্রোতে ভেসে গিয়ে মরদেহ অনেক দূরে চলে গিয়েছিল। এ কারণে প্রাথমিকভাবে খোঁজে পাওয়া যায়নি। লাশ উদ্ধার হওয়ার বিষয়ে যে কোনো তথ্য জানানোর কথা বলে আসলেও তারা আমাদের কিছু জানায় নি।
এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বৃদ্ধার নাতি আবু সাঈদ বলেন, “আমরা দুই দিন ধরে দাদিকে খুঁজেছি। ডুবুরিরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু পানিতে পাওয়া যায়নি। অবশেষে দূরে গিয়ে লাশ পাওয়া গেছে। আল্লাহর কাছে দাদির জন্য দোয়া চাই। এই ঘটনা আমাদের পরিবারের জন্য বড় শোকের।”
ময়মনসিংহ ফায়ারসার্ভিসের লিডার আব্দুল জলিল বলেন, “খবর পেয়ে আমরা দুই দিনে প্রায় ২৭ ঘন্টা খোজাখুজি করি। পরে নিখোঁজের পরিবারের অনুরোধে অভিযান বন্ধ করি। তবে নিখোঁজ মহিলার সন্ধান পেলে তা আমাদের জানানোর কথা বলে এলেও তারা আমাদের এখন পর্যন্ত কিছু জানায়নি।”
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন ” মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা এখনো অবগত নই, আমাদের জানানো হয়নি।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...