
এম জালাল উদ্দীন:পাইকগাছা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। শনিবার উপজেলার গদাইপুর, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নের একাধিক মন্দিরে এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-কোষাধ্যক্ষ পিযুষ কুমার সাধু, গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, উপজেলা কমিটির সদস্য সাংবাদিক বি. সরকার ও স্নেহেন্দু বিকাশ। এছাড়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ তুষার মণ্ডল এবং কনক চন্দ্র সরকার সহ অনেকে।
নেতৃবৃন্দ মন্দির পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...