
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৬টি পূজা মণ্ডপে ঘুরে ২০ জন অসহায় নারীর হাতে শাড়ি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান পরিষদের সদস্য ও সাবেক সফল সভাপতি বিধান কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমদ তানজিল, বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম উজ্জ্বল ও উত্তম কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, কোষাধ্যক্ষ অমিত সরকারসহ সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য।
সংগঠনের সাবেক সফল সভাপতি বিধান কর্মকার জানান,
“২০১৮ সালে জাগ্রত মানবতার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ভিন্নধর্মী সামাজিক আয়োজনের মাধ্যমে দীর্ঘ ৭ বছর ধরে আমরা সমাজের মানুষের পাশে আছি। এবারের শারদীয় দুর্গোৎসবে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে অসহায় নারীদের পাশে দাঁড়ানো আমাদের আনন্দ।”
এছাড়া সংগঠনের সক্রিয় সদস্য রাবায়েত হোসেন বলেন,
“মানুষের হাসিই আমাদের প্রাপ্তি, আর মানবতার সেবাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, “তারুণ্য আমাদের শক্তি, সেবা আমাদের লক্ষ্য” — এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ১৪ জানুয়ারি জাগ্রত মানবতার পথচলা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণসহ নানামুখী কল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে জাগ্রত মানবতা আগামীতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা রাখে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...