পাইকগাছায় টিসিভি ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

“টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” প্রতিপাদ্য’কে সামনে রেখে টিসিভি ক্যাম্পেইন-২০২৫ সফল করতে পাইকগাছায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. জহিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।

এছাড়া অফিস সহকারী দেব্রত সরকার, জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকার গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।