মহা ষষ্ঠীতে পূজামণ্ডপে বিএনপি নেতা সালেহীন আহমেদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাহিদ হাসান নওগাঁঃ আজ মহা ষষ্ঠী। এরই মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব ভাগাভাগি করে নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এই উপলক্ষে ৪৬ নওগাঁ-১(নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনের এমপি পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সালেহীন আহমেদ রবিবার দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।

তিনি শিবপুর, হাজিনগর, ভাটপাড়া, রামনগর, ছাতড়া ও ধর্মপুরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দ ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন,দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির শারদীয় ঐতিহ্যের প্রতীক। আমরা সবাই মিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে চাই।

মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.আইনুল ইসলাম,সাবেক বিআরডিপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল কাজী, ভাইস চেয়ারম্যান মোঃ ওহির উদ্দিন (বিআরডিপি), সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েম (যুবদল ইউপি),সাধারণ সম্পাদক শাহ আলম (ইউপি),নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন।

এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

পর্যায়ক্রমে তিন থানার সকল পূজা মন্ডপ পরিদর্শন করবেন বলে জানানো হয়।