
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা ৩০মিনিটে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুদের মানসিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ‘শিরোনামে একুশে পাঠচক্রের ৯৯তম আসরে শিক্ষক সামিয়া আকতারের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি,স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মুক্তমনা শিক্ষার্থী সেতু আচার্য।
সঞ্চালনা করেন অমিত চক্রবর্তী । সঙ্গীত শিল্পী মনি গাঙ্গুলি বলেন,বিদ্যালয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই দান করে না, বরং সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধের মতো নৈতিক ও মানবিক মূল্যবোধগুলো শিশুদের মধ্যে ডেভেলপ করতে সাহায্য করে। একটি শিশুর চরিত্র গঠনে এই মূল্যবোধগুলোর গুরুত্ব অপরিসীম।
পড়াশোনায় ভালো ফলাফল করা, খেলাধুলায় অংশগ্রহণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাফল্য শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। শিক্ষকের প্রশংসা ও উৎসাহ তাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করে।
পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন,শান্তি সাহা,সুমী সরকার,দিলারা বেগম, তরুণ সংগঠক সাদ্দাম হোসেন,শিক্ষক শঙ্করী সূত্রধর,পূজা রায়,শারমিন আক্তার প্রমুখ।পাঠচক্রের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন এবং ৯৯তম আসর গণ সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...