হিন্দু সম্পত্তি সবচেয়ে বেশি দখল করেছে আওয়ামী লীগ : এসএন তরুণ দে

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই সবচেয়ে বেশি হিন্দুদের জায়গা-জমিতে দখলদারিত্ব হয়েছে। ২১ হাজার বিঘা জমি হিন্দুদের সম্পত্তি আওয়ামী লীগের আমলে দখল হয়েছে।

বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে পাহারা দিয়েছি। বিএনপির শাসন আমলে হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিলেন। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে।

এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে সরাইলে সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে সরাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫২টি পূজা মন্ডবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এন তরুণ দে এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসএন তরুণ দে বলেন, দেশে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়। কোনো হিন্দু লোকের সঙ্গে যদি একা একা কথা বলেন, দেখবেন তাদের মধ্যে কত ক্ষোভ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজনের মাধ্যমে সবসময় দেশ অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে। হিন্দুদের সবচেয়ে ক্ষতি আওয়ামী লীগই করেছে।তাহলে ভোট দেয় কেন?

বিএনপির এই নেতা আরো বলেন, রাজনৈতিক সৌজন্যবোধ তখনই থাকে, যখন গণতন্ত্র থাকবে। গণতন্ত্র যেখানে থাকে না সেখানে মানুষ বেপরোয়া হয়ে যায়। ক্ষমতার পেছনে অবৈধভাবে অর্থ উপার্জন যখন পাহাড় সমান হয়ে যায়, তখন বারবার ক্ষমতায় থাকার তীব্র আকাঙ্ক্ষা চেপে বসে। তখন তাদের থেকে বিদায় নেয় মনুষ্যত্ববোধ।

এসএন তরুণ দে বলেন,আমরা জনগণের জন্য রাজনীতি করি। গত ১৫ বছর কত মামলা, কত নির্যাতন করা হল। বিএনপি নেতাকর্মীরা কষ্ট করে তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে। কিন্তু এদেশ ছেড়ে পালিয়ে যায়নি। এটিই হচ্ছে দেশ ও জনগণের প্রতি বিএনপির কমিটমেন্ট।

শারদীয় দুর্গোৎসব পরিচালনা কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াত নেতা মাওয়ালা কুতুবউদ্দিন, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ,সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, উত্তম কর্মকার ও রাজীব দা প্রমুখ।