
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ধন মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবোঝাই পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধন মিয়াকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পিকআপটি পাশের একটি খালে পড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে যানবাহন প্রায়শই বেপরোয়া গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধের অসাবধানতাও দুর্ঘটনার একটি কারণ হতে পারে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...