
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে নোংরা অব্যবস্থাপনায়, দূর্গন্ধযুক্ত বিপুল পরিমানের মরা মুরগী বিক্রি উদ্দেশ্যে পরিবহন করার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মাহবুবুর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বালিপাড়া রোড় এলাকায় একজন সাংবাদিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়ীসহ সাদা প্লাস্টিকের মুড়ানো তিন বস্তা মরা মুরগীসহ ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন(২৫) ও সিয়াম (১২)।
আটককৃত লিখন বলেন, আমরা বগার বাজারএলাকায় অবস্থিত সিপি ও ভালুকা এলাকায় অবস্থিত নারিশ কোম্পানী থেকে মুরগীর বায়ুপ্রোডাক্ট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় আমরা বিক্রি করি। তবে আজকের বায়ুপ্রোডাক্ট ক্রয়ের কোন রশিদ আমার কাছে নাই।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, নোংরা পরিবেশে দুগন্ধযুক্ত বিপুল পরিমানে পচা মুরগী ভ্যানে করে নিয়ে যাচ্চিল বিক্রয়ের উদ্দেশ্যে। যা মানুষের স্বাস্থ্যর জন্য ক্ষতিকর।
এই ধরনের মুরগীর বায়ুপ্রোডাক্ট বিক্রির কোন, ট্রেডলাইসেন্স তাদের কাছে নেই, ক্রয়ের কোন রশিদ নাই। ভ্যানসহ তিন বস্তা মুরগীর মাংস ও দুইজনকে আটক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...