
ইমরান হাসান, ত্রিশাল(ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে আসন্ন টাইফয়েড কার্যক্রমকে ১০০% সফল করার লক্ষ্যে পৌরসভার স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে টাইফেট ঠিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ত্রিশাল পৌরসভার কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ত্রিশাল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাবেরী জালালের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস, এম জিয়াউল বারী,উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো মফিজুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস, এম জিয়াউল বারী জানান, সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচি (ইপিআই) টাইফয়েড ঠিকাদার ক্যাম্পেইন ২০২৫ শুরু হয়েছে। টাইফয়েড জ্বরের বাংলাদেশের চিত্র টাইফয়েড জ্বর ভয়াবহতা রুপ ধারন করেছে। টাইফয়েড কিভাবে ছড়ায়, মানব শরিলে ক্ষতিকর দিক বিস্তারিত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, সরকারের টাইফয়েড প্রতিরোধে টিকা দান কর্মসূচী ত্রিশাল পৌরসভায় ১০০ পারসেন সফলতার জন্য সকলের সার্বিক সহযোগিতার কামনা করি।
টিকাদান কর্মসুচীতে জন্মনিবন্ধনের ব্যাপারে ত্রিশাল পৌরসভা সবোচ্চ সহযোগিতা করবে এবং অল্পসময়ে মধ্যে টিকার রেজিষ্ট্রেশন সম্পন্ন করে সঠিক সময়ে টিকা দিতে হবে। একটি শিশুও যেন বাদ না যায় সেই দিকে সকলকে সজাক থাকতে হবে।
এসময় ত্রিশাল পৌরসভার শতাধিক স্কুল ও মাদ্রাসার প্রধানরা কমশালায় অংশ গ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...