
নেপালের উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা–কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।
বিবৃতিতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। গতকালের (৯ সেপ্টেম্বর) ও আজকের স্থগিতকৃত ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।
নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী