• দেশজুড়ে প্রধান সংবাদ
  • খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পারভেজ মাজমাদারকে সংবর্ধনা

খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পারভেজ মাজমাদারকে সংবর্ধনা

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় শহরের পরিমল টাওয়ারের ৪র্থ তলায় জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান। জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল খন্দকারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হামিদুজ্জামান জলিল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, খুলনা জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু জাফর লাল, বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ শিহাব উদ্দিন রুবেল, যশোর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাগর হোসেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এস.এম. রেদুওয়ান সহ কুষ্টিয়া জেলার সকল উপজেলার সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তরা স্থানীয় সাংবাদিক সমিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বাস্তব কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।