
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছা পৌরসভায় সরকারের নির্ধারিত মূল্যে আটা বিক্রয় কর্মসূচি শুরু হলেও চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। প্রতিদিন পৌরসভার দুটি পয়েন্টে ২০০ জনকে ২৪ টাকা দরে ৫ কেজি করে আটা দেওয়া হলেও এ সামান্য বরাদ্দের কারণে শত শত মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে বাড়িতে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকে নারী-পুরুষ, বয়স্ক ও অসহায় মানুষ লাইনে দাঁড়িয়ে আটা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বরাদ্দ সীমিত থাকায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব আটা। ফলে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রোদে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকেও শেষে খালি ব্যাগ নিয়েই বাড়ি ফিরছেন। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
একজন ভুক্তভোগী বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও আটা পাইনি। আমরা গরিব মানুষ, এই আটা না পেলে সংসার চালানো কষ্ট হয়ে যায়। আরেকজন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও লোকজন আসছে। বরাদ্দ এত কম যে আমাদের জন্য যথেষ্ট হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান জানান, বিষয়টি আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি। আশা করছি আগামী মাস থেকে বরাদ্দ বাড়তে পারে।
এ প্রসঙ্গে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি। বরাদ্দ বাড়ানো গেলে ভোগান্তি অনেকটাই কমে আসবে।
উল্লেখ্য, ছুটির দিন বাদে বর্তমানে পৌরসভার দুটি পয়েন্টে প্রতিদিন ৫০০ কেজি করে মোট এক হাজার কেজি আটা বিতরণ করা হচ্ছে। তবে বাস্তবে এই পরিমাণ আটা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। একারণে ভুক্তভোগী অসহায় মানুষগুলো দ্রুত আটা বরাদ্দ বৃদ্ধি ও পয়েন্ট সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...