
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে এবং খুব শিগগিরই এসব ওষুধ সারাদেশের সব উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আক্তারুজ্জামান।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীসহ প্রশাসনের কর্মকর্তা কর্তাবৃন্দ,উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫ই সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার দুপুর ২ঃ দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার’-এ প্রধান অতিথির মো. আক্তারুজ্জামান বক্তব্যে এ তথ্য জানান।
মো. আক্তারুজ্জামান বলেন, ‘ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত ৫৪ বছরের সবচেয়ে বড় পরিবর্তন। আজ তা গ্রামীণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার ভরসাস্থল হয়ে উঠেছে।’
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান আরো বলেন, ‘বাজেট সংকটের কারণে গত এক বছরে কোনো ওষুধ ক্রয় করা সম্ভব হয়নি। এরপর আবার নতুন বাজেটও চলে আসছে। আমরা এখন ক্রয় প্রক্রিয়া শুরু করেছে।
আমরা এটা সফলভাবে করার চেষ্টা করছি। দেশের প্রতিটি উপজেলায় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সার্বিক তদারকি চলবে।’
এসময় জেলা প্রশাসক যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘কমিউনিটি ক্লিনিক আমাদের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। মাঠপর্যায়ে এ সেবার মান বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
সেমিনারে বক্তারা আরো জানান, কমিউনিটি ক্লিনিক শুধু ওষুধ সরবরাহ নয়, সাধারণ স্বাস্থ্য পরামর্শ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং সাধারণ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে প্রান্তিক ও গ্রামের সাধারণ মানুষ কম খরচে সহজেই স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক