
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৩ সেপ্টেম্বর বিকাল সন্ধ্যায় দিকে আশুগঞ্জ থানার একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে এক মাদক কারবারী। পরে তার হেফাজত থেকে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শহিদ মিয়া (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানাধীন হাজিরগল (মাইজকাপন) এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ কামাল মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে একজন মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক